দেশ, ধর্ম কিংবা ভাষা নয়—যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে নিজেদের অবস্থান থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে তাদের অবস্থান। মজলুম ব্যক্তি কোন দেশের নাগরিক, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তাঁর মুখের ভাষা কী—এসব বিষয় বিবেচ্য নয়। মূল বিষয় হলো, তিনি বা তাঁরা মজলুম কি না। তিনি আরও উল্লেখ করেন, মজলুমের পক্ষে তাঁদের অবস্থান স্পষ্ট। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত জামায়াত আমিরের ওই পোস্টে প্রায় ১৪ হাজার প্রতিক্রিয়া দেখা গেছে।